সোমবার, ১০ আগস্ট ২০২৬

নোঙ্গর করা ফেরিকে ধাক্কা দিয়েছে বাল্কহেড: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে নোঙ্গর করা ফেরি রজনীগন্ধাকে বাল্কহেড ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবে যায়। ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে, ফেরিটি ঘাট থেকে খুব কাছাকাছি নোঙ্গর করা ছিল, বাল্কহেড সেটিকে ধাক্কা দিয়েছে। এখানে দুর্বলতা কিংবা অন্যকোনো ঘটনা আছে কি না সেটি তদন্ত প্রতিবেদন পাওয়া ছাড়া বলা যাবে না।

তিনি বলেন, এটি ইউটিলিটি ফেরি, ছোট। এটি হতে পারে- যেহেতু অল্প সংখ্যক গাড়ি সেখানে ছিল, ফেরিতে যখন যানবাহন ওঠে, তখন ব্যালেন্স করে রাখা হয়। রাত একটা দেড়টার সময় সেটিকে ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটা একটি ব্যাপার। সেই ব্যালেন্স করা ঠিক ছিল কি না।

তারা মূলত কুয়াশার কারণে নোঙ্গর করেছিল। তারা বলেছে, রাত দেড়টার সময় যখন রওয়ানা দিয়েছে, তখন কুয়াশা ছিল না। যখন পাটুরিয়ার একদম কাছাকাছি চলে আসে তখন কুয়াশা দেখা দেয়। ওখানে যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন, ঘাট থেকে জায়গাটা কাছে, দেখা যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সচিব ঘটনাস্থলে রয়েছেন, সেখান থেকে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার সেগুলো তিনি নেবেন।

খালিদ মাহমুদ বলেন, ‘বাল্ক হেডগুলো খুবই বিপদজনক, সড়কের যেমন নসিমন করিমন ভটভটি।

তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাল্ক হেডের প্রয়োজন আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের নৌ পরিবহন অধিদপ্তরকে বলা হয়েছে, এগুলোকে আরও মর্ডানাইজ করে এগুলোকে সার্টিফাই করা যায় কি না।

নৌ পরিবহন অধিদপ্তর কাজ করছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে এগুলোকে আমরা একটা মানে নিয়ে আসতে পারবো।

আগের তদন্ত রিপোর্টগুলো বাস্তবায়ন করা হলে আবার এমন দুর্ঘটনা ঘটতো না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আসার পর প্রত্যেকটি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌ পুলিশকে যুগোপযোগী করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা ট্রলার নিয়ে এক জায়গায় যাচ্ছে তাদের নৌযান নেই। নৌপুলিশকে শক্তিশালী করতে হবে। তাদের অনেক ইকুইপমেন্ট যুক্ত করতে হবে, যাতে তারা নৌ পথটাকে নিরাপদ করতে পারে।

ফগ লাইট কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেজন্য সেটা নিয়ে মামলা হয়েছে বলেও জানান নৌপ্রতিমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...