সোমবার, ১০ আগস্ট ২০২৬

পার্বত্য অঞ্চলে সমবন্টনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামগড় উপজেলার কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

পার্বত্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি ফেরার পথে রামগড় উপজেলার নেতাকর্মী, সমর্থকরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা বারটায় পার্বত্য চট্টগ্রামের প্রবেশ ধার হিসেবে পরিচিত রামগড় উপজেলায় এসে পৌছলে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা ও সহধর্মিনী মল্লিকা ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানান রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় সরকারি কলেজ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ত্রিপুরা কল্যান সংসদ, রামগর বাজার পরিচালনা পর্ষদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এসময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হয়েছে। উন্নয়নের পক্ষে এদেশের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সমবন্টন এর মাধ্যমে পিছিয়ে পড়া এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ স্মার্ট বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধহয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

তার সফর সঙ্গী ছিলেন খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।

এ সময় রামগড় উপজেলা আওয়ামীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আনোয়ার ফারুক, ১নং রামগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম মজুমদার,পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ার ম্যান মনিন্দ্র ত্রিপুরা, পৌরসভার সকল কাউন্সিল, ইউপি সদস্য, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...