মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন সদ্য নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

নবগঠিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য নিযুক্ত মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় একটি বেসরকারি বিমানে চট্টগ্রাম আসছেন।

চট্টগ্রাম-৭ আসন (রাঙ্গুনিয়া ও বোয়ালখালি আংশিক) থেকে পরপর চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ গত ১১ জানুয়ারি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

এবং তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগের দুই মেয়াদে তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করবেন।

এরপর দুপুর ১২টায় রাঙ্গুনিয়াস্থ এডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী।

বিকেল তিনটায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ওয়ার্কিং কমিটির সভায় কার্যকরি কমিটির সকল সদস্য ও উত্তরজেলা আওয়ামী লীগে রাঙ্গুনিয়ার সকল কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...