মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চকবাজারে চাঁদা না দেওয়ায় ব্যাটারি রিকশা চালককে মারধর

নিউজ ডেস্ক

নগরে চাঁদা না দেওয়ায় ইয়াসিন আরাফাত জুয়েল (৩১) এক ব্যাটারি রিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে চকবাজার থানার ধুনীরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁর মুখে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।

জানা যায়, চকবাজার ধুনীরপুল থেকে রাহাত্তারপুল পর্যন্ত শতাধিক ব্যাটারি রিকশা চলাচলে করে। এসব নিয়ন্ত্রণে মরিয়া একাধিক গ্রুপ। গ্রুপের সদস্যরা ধুনীরপুল ও রাহাত্তারপুল এলাকা থেকে চাঁদা তুলে। তাদের দাবি করা চাঁদা কেউ না দিলে দলবদ্ধ হয়ে মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইয়াসিন আরাফাত জুয়েল বলেন, আজ (সোমবার) দুপুর ২টার দিকে আমি রিকশা নিয়ে এসে ধুনীরপুলে যাত্রী নামিয়ে গাড়ি ঘুরানোর সময় হঠাৎ মো. আলমগীর মিয়া ওরফে তরকারি রুবেল এসে গাড়ির চাবি নিয়ে ফেলে।

এসময় তার কাছে চাবি চাইলে গেলে চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে চাবি পাশের খালে ফেলে দেয়। এ নিয়ে আমার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে মারধর শুরু করে রুবেল।

এরপর তার সঙ্গে আরও ৫-৬ জন এসে যোগ দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের সামনেও আমাকে মারধর করে। ঘটনার পর আমি চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, এই ঘটনার বিষয়ে আমার জানা নেই। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...