সোমবার, ১০ আগস্ট ২০২৬

অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

অপহরণের ৪ ঘন্টা পরে কেএনএফ সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বান্দরবানের পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৯ টায় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন , বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অস্ত্রের মূখে অপহরণের কথা শুনার পর থেকেই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ।

পরে রাত ৯ টার দিকে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে ছেড়ে দেওয়ার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে অপহৃত পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, আমাকে রাতে ছেড়ে দিয়েছে। এখন সুস্থ আছি। স্থানীয়দের সাথে রাত ১১টায় বাড়ি ফিরে এসেছি। অপহরণের কারন সম্পর্কে তিনি কিছু জানান নি।ছাড়া পাওয়ার জন্য কোন মুক্তিপন দেয়া হয়েছে কিনা সে ব্যপারেও জানান নি অপহৃত পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা।

উল্লেখ্য, বান্দরবানের রুমায় কেউক্রাডং থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটায় কেওক্রাডং সড়কের হারমুন পাড়ার আগে ৪নম্বর কার্লভার্ট এলাকা থেকে কেএনএফ সদস্যরা তাকে অপহরণ করেছিল বলে অভিযোগ তুলে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...