সোমবার, ১০ আগস্ট ২০২৬

অধিকারের একতরফা তথ্যের ওপর ভিত্তি করে বিদেশি ৬ সংস্থার বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত মানবাধিকার সংগঠন অধিকারের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিদেশি ৬টি সংস্থা বিবৃতি দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করে সংস্থাগুলো বলেছে, এই নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক—কোনোটিই হয়নি। গণতান্ত্রিক মূল্যবোধসমূহ ও আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ড মেনে এই নির্বাচন হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, যে ছয়টি নাগরিক সংগঠন এই বিবৃতি দিয়েছে সেগুলোর তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশের বিতর্কিত মানবাধিকার সংগঠন অধিকার থেকে। আঞ্চলি ও বৈশ্বিক এই সংগঠনগুলো আদিলুর রহমান খানের অধিকারের প্রতিবেদনের ভিত্তিতে মনগড়া তথ্য উপস্থাপন করে শুক্রবার বিবৃতি দেয়।

যৌথ বিবৃতি দেওয়া সংগঠনগুলো হচ্ছে- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিআইভিআইসিইউএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এডিএন), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট (অস্ট্রেলিয়া) ও অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন)।

এই ছয়টি সংগঠনের হয়ে বাংলাদেশে মানবাধিকার, নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবেদন দিয়েছে অধিকার। অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান বিএনপি জামায়াত জোট সরকারের সময় সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়ত্বি পালন করেন।

অপরদিকে বাংলাদেশের কতিপয় পত্রিকা ও অনলাইন পোর্টালে ছয় সংস্থার বিবৃতি প্রচার করেছে ফলাও করে। যা সাংবাদিকতার নীতিনৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।

কূটনৈতিক রিপোর্টার ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান বলেন, ‘এই প্রত্যেকটি সংগঠনের হয়ে বাংলাদেশে কাজ করছে আদিলুর রহমান খানের সংগঠন অধিকার। তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই এসব সংস্থা বিবৃতি দিয়ে থাকে। সঙ্গত কারণেই এগুলো একতরফা বিবৃতি।’

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের যেসব গণমাধ্যম এসব বৈশ্বিক ও আঞ্চলিক সংগঠনের বিবৃতি প্রচার করেন তাদের উচিত পুরো বিষয়টি পাঠককে জানানো। অর্থাৎ কিভাবে এই সংগঠনগুলো তথ্য উপাত্ত পায়, কারা সরবরাহ করে এসব বিষয় পরিস্কার করে তুলে ধরা। অর্থাৎ অধিকার যে এসব তথ্য দিচ্ছে সেটা জানানো। তাহলে পাঠকও সঠিক তথ্য জানতে পারবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...