মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চট্টগ্রাম নিউজ ডটকম

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই দিন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শি জিনপিংয়ের পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্মান বজায় রেখেছে।

উভয় দেশের উন্নয়নে চীন এবং বাংলাদেশ পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে, যা দুই দেশের জনগণের উন্নতির পথ আরও সুগম হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শি জিনপিংয়ের প্রত্যাশার কথা জানিয়ে বলা হয়, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেখ হাসিনার সাথে শি জিনপিং যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য উভয় দেশের যৌথ প্রচেষ্টা প্রত্যাশা করেন চীনের প্রেসিডেন্ট।

একই সাথে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে রাজনৈতিকভাবে পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত এ বন্ধুত্বকে আরও উন্নীত করা, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করা এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় উভয় দেশ একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট।

একই সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে। পৃথক এক বিবৃতিতে লি বলেন, দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এবং উন্নয়নে পারস্পরিক সহযোগিতাকে আরও উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত চীন। এতে দুই দেশের জনগণ আরও অধিক লাভবান হবে বলে আশাবাদী চীনা প্রধানমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...