শুক্রবার, ১৫ মে ২০২৬

বাদ পড়লেন ১৫ মন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি একাদশ সংসদের ১৫ জন পূর্ণ মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রীর।

রোববারের সংসদ নির্বাচনে ভোটের তৃতীয় দিনের মাথায় বুধবার রাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।

তিনি জানান, এবার পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে বলা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী থাকলেও এবার কাউকে উপমন্ত্রী রাখা হয়নি। বৃহস্পতিবার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।

যেসব পূর্ণ মন্ত্রী বাদ

মন্ত্রিসভার নতুন তালিকা ঘেঁটে দেখা যায় গত পাঁচ বছর দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্যে কৃষিমন্ত্রী মো: আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নতুন মন্ত্রিসভায় থাকছেন না।

আরো বাদ পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বীর বাহাদুর উশৈ সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকেও নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।

২০১৮ সালের সংসদ নির্বাচনের পরও প্রধানমন্ত্রীর পর ২৫ জন পূর্ণ মন্ত্রীর শপথ হয়। এদের মধ্যে দুইজন ছিলেন টেকনোক্র্যাট কোটায়। এবারের জাতীয় নির্বাচনের আগে পদত্যাগ করেন তারা।

ফলে বুধবার মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন যে ২৩ জন, তাদের মধ্যে কেবল ৯ জন নতুন সরকারে থাকছেন।

ভোটের আগে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পদত্যাগ করা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও এবার ডাক পাননি।

বাদ পড়া প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েও পরাজিত হয়েছেন তিনজন। এই ছয়জনের কেউ নেই নতুন মন্ত্রিসভায়।

বাদ পড়ার তালিকা বিশ্লেষণে দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর পাশাপাশি বাদ পড়েছেন প্রতিমন্ত্রীও। সমাজকল্যাণ মন্ত্রণালয়েও একই ঘটনা ঘটেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর পাশাপাশি বাদ পড়েছেন উপমন্ত্রীও। বাদ পড়া মন্ত্রীদের সবাই গত ৭ জানুয়ারির ভোটে জিতে সংসদ সদস্য হয়েছেন।

প্রতিমন্ত্রী যারা বাদ

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসাও থাকছেন না নতুন সরকারে।

ভোটের আগে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগ করা পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমও ডাক পাননি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন পাননি। ফলে তাদের বাদ পড়াটা অনেকটা অনুমেয় ছিল।

মনোনয়ন পেয়েও ভোটে হেরে যাওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: স্বপন ভট্টাচার্য্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: এনামুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও ডাক পাননি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমও ডাক পাননি এবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

আরও পড়ুন

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...