মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

৩৬ সদস্যের মন্ত্রিসভা, শপথের আমন্ত্রণ পেলেন যারা

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৩৬ জন থাকছেন। এদের মধ্যে নতুন মুখ আছেন কয়েকজন। বাদ পড়েছেন বিদায়ী সরকারে আলোচিত কয়েক মুখ।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর তালিকা পড়ে শোনান।

এই ৩৬ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিদায়ী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিদায়ী আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, বিদায়ী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম উবায়দুল মেক্তাদির চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ময়মনসিংহের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, বিদায়ী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিদায়ী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, রাজবাড়ীর সংসদ সদস্য জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজমুল হাসান পাপন।

টেকনোক্রাট (সংসদ সদস্য নন এমন) মন্ত্রী হিসেবে এবারও থাকছেন স্থপতি ইয়াফেস ওসমান। এই কোটায় নতুন মুখ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিদায়ী সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমদু চৌধুরী, সিমিন হোসেন রিমি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী গত পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদত্যাগ করেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...