মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চান্দগাঁও ভোটকেন্দ্রে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক

গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নগরীর চান্দগাঁও এলাকায় ভোট বানচালের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভোটকেন্দ্রে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর এবং রাস্তায় টায়ারে আগুন দিয়ে জনমনে ভীতি সৃষ্টির ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুনির্দিষ্ট ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২ থেকে ৩ শ’ জনকে আসামি করে নগরীর চান্দগাঁও থানায় আজ সোমবার এ মামলা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, গতকাল রোববার সকাল ৯ টায় এসব আসামি চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার ও নাশকতার চেষ্টা চালায়।

নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছুলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছুঁড়ে মারে।

নাশকতা দমন, সরকারি সম্পত্তি রক্ষা ও নিজেদের জানমাল রক্ষায় বিজিবি, র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে শর্টগানের প্রায় ৩০০ রাউন্ড, চাইনিজ রাইফেলের ১২ রাউন্ড, গ্যাসগানের ৫ রাউন্ড গুলি করা হয়েছে।

ভিডিও ফুটেজ এবং স্থানীয় বাসিন্দা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ চান্দগাঁও থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ও বিস্ফোরক আইনে পুলিশ মামলা দায়ের করেছে।

মামলার আসামি মো. রাকিবুল ইসলাম (২৫), মো. আজিম উদ্দিন (২৫), মফিজুল আলী (২৫), মঞ্জুর আলী (৫০), মো. হেলাল (২২), মো. হোসাইন (৩৩), মো. মানিক (২৯), মো. মহিন (২১), মো. রিয়াদ (২২), মো. আজম (২০), মোবারক হোসেন (২০) ও মো. মামুন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

সুনির্দিষ্ট আসামিদের মধ্যে আবু সুফিয়ান (৫৫), মোশারফ হোসেন প্রকাশ ছোট মোশারফ (৪৩), এরশাদ উল্লাহ (৬০), রিয়াদ (৩০), আফছার (২৮), আব্দুর রহমান আলফাজ (২৭), নওশাদ আল জাশেদুর রহমান (৩৫), জামাল (৪২), হারুন (৪৫), মো. আরিফ (৪০), এরশাদ, রুবেল, রাশেদ, মনছুর, আসমান, নাসির উদ্দিন, আকবর প্রকাশ বদি, ওসমান, তুষার, নুর হোসেন, মো. আরিফ, জয়নাল আবেদিন সাকিব, জুনায়েদ হোসেন ঝিনুক, মানিক, রুবেল, আমজাদ, আরিফ মহিউদ্দিন, ইরফান, নাজিম, হারুন, আনোয়ার হোসেন বাপ্পি ও সেলিম এখনো পলাতক আছে। এসব পলাতক আসামি ও অপরাপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...