মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বান্দরবানে সপ্তমবারের মতো নৌকার জয়

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।জেলায় মোট ১৮২ টি ভোট কেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮২টি ভোট কেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনে ভোট গ্রহন শেষ হলে বিকাল ৫টার পর থেকে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে, প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং প্রাপ্ত ভোটে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম এর চেয়ে এগিয়ে আছে।

বেসরকারি ভাবে প্রাপ্ত ১৮২ টি কেন্দ্রের ফলাফলে বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। এই নিয়ে তিনি টানা সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হলেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।

৩০০নং আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।
মোট ভোটের ৬৪.৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।

রবিবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার কন্ট্রোল রুমে বেসরকারি ভাবে ৩০০ নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।

উল্লেখ্য বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে, ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৮ সালে, ২০১৪ সালে ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়।

তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...