সোমবার, ১০ আগস্ট ২০২৬

চতুর্থবারের মতো আবারও এমপি হলেন সাইফুজ্জামান চৌধুরী

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন সাইফুজ্জামান চৌধুরী।

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনের মোট ১১৮ কেন্দ্রের ফলাফলে সাইফুজ্জামান চৌধুরী’র নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. আবুল হোসেন (মোমবাতি) পেলেন ৫ হাজার ১৪১ ভোট। তিনি জাতীয় পার্টির প্রার্থীর লাঙ্গল ডিঙিয়ে প্রথম বারের মতো চট্টগ্রাম ১৩ আসনে দ্বিতীয় অবস্থান অর্জন করেন।

এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার) ১ হাজার ৬৬৮ ভোট, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ৩ হাজার ৩০৬ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সোনালী (আশঁ) ৮৩৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) ৬১৫ ভোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আরিফ মঈন উদ্দিন (একতারা) পেলেন ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী ২০১৩ সালের উপ-নির্বাচনের মাধ্যমে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে আরও দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এরমধ্যে ২০১৪ সালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রণালয়ের ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তথ্য বলছে, চট্টগ্রাম-১৩ আসনে ২০১২ সালের ৪ নভেম্বর তৎকালিন সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র পরলোকগমনে আসনটি শূণ্য হয়।

পরে উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁরই সুযোগ্যপুত্র সাইফুজ্জামান চৌধুরী। এর আগে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...