পুত্রবধূর হাত ধরে ভোট দিতে এসেছেন ৮৫ ঊর্ধ্ব চঞ্চল আইচ। তার মতো আরও কয়েকজন বৃদ্ধা তাদের ভোট প্রয়োগ করে আনন্দ প্রকাশ করেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম ১৩ ( আনোয়ারা- কর্ণফুলী) আসনের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূ মিতা আইচের হাত ধরে ভোট দিতে আসেন তিনি।
ভোট দেয়া শেষে বাড়ি ফেরার পথে কথা হয় তাদের সঙ্গে।
চঞ্চল আইচ বলেন, পছন্দের মার্কা নৌকা। তাই শেষ বয়সে সকাল সকাল উঠে ভোট দিতে আসি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।’
চট্টগ্রাম ১৩ ( আনোয়ারা- কর্ণফুলী) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটিতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) থেকে মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ, জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে আবদুর রব চৌধুরী টিপু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) থেকে মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) থেকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) থেকে মোহাম্মদ মঈন উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মৌলবি রশিদুল হক বটগাছ প্রতীকে লড়ছেন।এই আসনে ভোটার রয়েছেন ১১৮ টি কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার ০৩২ জন।
