সোমবার, ১০ আগস্ট ২০২৬

অনেক বিপত্তি ছিল, মানুষ এখন সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে: শেখ হাসিনা

চট্টগ্রাম নিউজ ডটকম

জেল-জুলুম, অত্যাচার আর গ্রেনেড বোমা সহ্য করে আওয়ামী লীগ ভোটের পরিবেশ তৈরি করেছে বলেই জনগণ এখন সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে বলে মন্তব্য করেছেন দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা সিটি কলেজে রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট দিতে এসে দেশের মানুষকেও ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে সরকারপ্রধান বলেন, “আজকে নির্বাচনটা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি, সে জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।

“অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের প্রতি যে সচেতন হয়েছে…। নির্বাচনটা যে জরুরি, কারণ পাঁচ বছর পর আরেকটা নতুন সরকার আসবে। জনগণ তার ইচ্ছামত ভোট দিবে সেই ভোট দেবার পরিবেশটা আমরা তৈরি করেছি।”

সকাল ৮টার আগে আগে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে নিয়ে ভোট দিতে সিটি কলেজে আসেন শেখ হাসিনা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে জনগণকেও কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আজকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আপনারা ভোটকেন্দ্রে আসবেন, আপনার ভোটটা অনেক মুল্যবান ভোট, এই ভোটের জন্য অনেক সংগ্রাম করেছি, জেল জুলুম, অত্যাচার বোমা গ্রেনেড অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। আজকে মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে।

“আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ যাকে খুশি ভোট দিক, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, জনগণের সব রকমের সহযোগিতা চাই।”

ভোট ঘিরে সারা দেশে জ্বালাও-পোড়াও নিয়ে তিনি বলেন, “বিএনপি জামায়াত জোটরা জ্বালাও পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।

গতকালও আমরা দেখেছি, ট্রেনে আগুন দেওয়া, মানুষকে বাধা দেওয়া, বোমা হামলা, মানুষকে মারা, ককটেল মারা এই সমস্ত কাজ যারা করেছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না, দেশপ্রেম না, তারা দেশের কল্যাণও চায় না, তারা দেশের গণতন্ত্রের ধারা চায় না।

বিএনপি ভোটে না আসার এক প্রশ্নে তিনি বলেন, “বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে কখনওই বিশ্বাসী না। তাদের দল প্রতিষ্ঠা হয়েছে মেলিটারি ডিক্টেটরির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখলের পর। তারা মানুষের ভোট কারচুপি, সিলমারা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, এটাই তাদের চরিত্র। আর সেটা করতে পারবে না বলেই নির্বাচনে আসেনি।

আগের নির্বাচনের প্রসঙ্গ ও বিএনপির ভূমিকা নিয়ে তিনি বলেন, “২০০৮ এর নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না সেই নির্বাচনে ৩০০ সিটের মধ্যে বিএনপি পেয়েছিল ৩০টি সিট।

আর আওয়ামী লীগ একক ভাবে পেয়েছিল ২৩৩টি সিট। এর পর থেকে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে। কারণ জন্ম লগ্ন থেকেই বিএনপির চরিত্র সিল মারা, মানুষের ভোটের অধিকার হরণ করা, হ্যা বা না ভোট; এটাই তাদের চরিত্র।

এগুলো করতে পারে না বলেই বিএনপি ভোটে আসেনি। তারা মানুষ হত্যা করে সন্ত্রাসী করে, গাড়িতে মানুষ পুড়িয়ে হত্যা করে, ট্রেনে আগুন দিয়ে, ভোটকেন্দ্র পুড়িয়ে তারা মনে করে এটাই তাদের রাজনীতি।

এটা করতে গিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমি আশা করি দেশের মানুষ ভোট দেবেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন। দেশ্যের গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...