মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কেউ ঝামেলা করলে ভোটারগণ প্রতিহত করবে: ইসি আনিছুর

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, সামান্য কিছু ঘটনা ছাড়া নির্বাচন ভালো হবে। ভোটকেন্দ্রগুলোতে ব্যালট সরঞ্জাম ঠিকমতো পৌঁছাতে পেরেছি। সব প্রস্তুতি আছে। যদি কেউ ঝামেলা করে তাহলে ভোটারগণ প্রতিহত করবেন বলে আশা পোষণ করেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সিটি কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে।

তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন।

নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে, বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবোরধের পথ বেছে নেয়।

এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...