বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  কাপ্তাইয়ের ২২টি ভোটকেন্দ্রে রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এতে ৪১৭জন ভোট গ্রহন  কর্মকর্তা ভোট কাজে সম্পৃক্ত আছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার

এদিকে সকাল ৮ টা ১৫ মিনিটে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮০ বছর বয়সী উদা খিয়াং নামে একজন ভোটার কেন্দ্রে ভোট দিতে আসছেন। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জীবনের শেষ বয়সে এসে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।

এদিকে সকাল ৯ টা ২০ মিনিটে  কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা যায়, মোটামুটি ভোটার উপস্থিতি আছে।

এসময় কথা হয় ৮৫ বছর বয়সী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা এনামুল হকের সাথে। তিনি ভোট দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

এদিকে সকাল ৯.৪৫ মিনিট এ গিয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা যায়, এখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশী। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সকাল ৮ টা হতে ভোট গ্রহন চলছে।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,  কাপ্তাইয়ের ২২টি ভোটকেন্দ্রে কাজ করছেন  ২৪ জন প্রিজাইডিং অফিসার,  ১৩১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং  ২৬২জন পোলিং অফিসার।

কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র বলছে, চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী কাপ্তাইয়ে মোট ভোটার  ৪৮ হাজার ৮৭৫ জন।

তৎমধ্যে  পুরুষ ভোটার ২৫ হাজার ৬৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১৮১ জন।

এদিকে সকাল ১০ টায় যোগাযোগ করা হলে কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মু সাইফুল ইসলাম বলেন, কোন রকম সহিংসতা ছাড়া উৎসব মুখর পরিবেশে কাপ্তাইয়ে ভোট গ্রহন চলছে।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কাপ্তাই উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার  ও ব্যাটালিয়ন আনসার  সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মাঠে কাজ করছেন। পাশাপাশি পুলিশ এর টহল দল ও সার্বক্ষনিক মাঠে টহল দিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...