আনোয়ারায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন কালে এই জরিমানা করেন ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মাৎ ফারহানা রহমান , বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী , আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের বেধে দেওয়া আইন অমান্য করলে তাকে শাস্তি পেতে হবে। নির্বাচন কমিশনের বিনা অনুমতিতে তারা মোটরসাইকেল চালাচ্ছিলেন। নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে মোটরসাইকেল চালনা এবং অন্যান্য অপরাধে দণ্ডবিধি অনুযায়ী ১৭ জনকে সর্বমোট সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।।
