মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নাশকতার অভিযোগ প্রমাণিত: বিএনপির দায় এড়ানোর রাজনীতি

বিশেষ প্রতিনিধি

গত তিনটি জাতীয় নির্বাচনের আগে ও পরে বিএনপি জামায়াত জোট যে সহিংসতার ঘটনা ঘটিয়েছে তা ইতোমধ্যে আদালতে প্রমাণিত। ২০২৩ এর নির্বাচনের আগে থেকে আবারও ভয়াবহ সহিংস রূপ ধারণ করে এই দলগুলো। যা শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নিয়েছে। যদিও বরাবরই এই সহিংসতাগুলো ঘটার পরে দেওয়া দলীয় বিবৃতিতে তারা দায় অস্বীকার করে থাকে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন হরতাল ডেকে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা তারাই আবার আগুনের ঘটনা ঘটিয়ে দায় অন্যের কাঁধে দেওয়ার চেষ্টা করছে। এই খেলা বন্ধ হওয়া দরকার। এই বিশ্লেষকরা মনে করেন, কথায় কথায় বিদেশি সংস্থাগুলোকে ডাক দেওয়া থেকে ধারণা করা যায়, তারা আসলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে নানাবিধ ঘটনা ঘটিয়ে চলেছে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা দুরভিসন্ধিমূলক মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কর্তৃত্ববাদী দেশের মতো নির্বাচন আয়োজন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, আর দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর। তাদের লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে নিধন করে ক্ষমতায় টিকে থাকা।’ এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপির এই নেতা।

যদিও ইতোমধ্যে ২০১৩ থেকে ২০১৫ এর সহিংস নাশকতার অভিযোগে দেশের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে দলের নেতাকর্মীরা। ২০২৩ সালের ২১ ডিসেম্বর বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা-হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা পৃথক চারটি মামলায় এক দিনে ১২৯ জনের সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে এক মামলাতেই সাজা হয়েছে ৯৩ জনের। বাকি তিন মামলায় সাজা হয়েছে আরও ৩৬ জনের।

সাজা হওয়া ব্যক্তিদের বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী। যে চারটি মামলায় বৃহস্পতিবার সাজা হয়েছে তার একটি ২০১৩ সালের, অন্য তিনটি ২০১৮ সালের। পরবর্তীতে ২৮ ডিসেম্বর এক যুগ আগের একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদসহ আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায়ে বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং বিএনপির সাবেক নেতা মো. হানিফকে দণ্ডবিধির দুটি ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলো; যা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের উৎসাহের অন্ত নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৯টি। ইতোমধ্যেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াত। এবারও সেই ২০১৩ ও ২০১৪ সালের মতোই টানা হরতাল, অবরোধ, ভাঙচুর, পুলিশ ও গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং চলন্ত বাস-ট্রেনে অগ্নিসংযোগের দিকে ঝুঁকছে তারা।

২০১৩ সালে বিএনপি-জামায়াত প্রায় ৪১৯ টি পৃথক ঘটনায় ১৫ জন পুলিশ সদস্যসহ হত্যা করে ৪৯২ জন নিরপরাধ মানুষকে। এ সব অগ্নিসংযোগ, সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ডে আহত হয় প্রায় আড়াই হাজার মানুষ। এরপর ২০১৪ সালে সারাদেশের প্রায় ৫৮২টি ভোটকেন্দ্রে, শত শত যানবাহনে, রাস্তার পার্শ্ববর্তী বৃক্ষরাজিতে, এমনকি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও আগুন দেওয়া হয়। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে বহু নিরপরাধ সাধারণ জনগণকে। ২০১৫ সালে ২ হাজার ৯০৩টি বাস-ট্রাক, ১৮টি ট্রেন, ৮টি যাত্রীবাহী লঞ্চ, ৭টি ভূমি অফিসসহ ৭০টি সরকারি অফিসে পেট্রোল বোমা ছুড়ে বিএনপি-জামায়াত। এসব ঘটনায় প্রাণ হারান ২৩১ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বিএনপি এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এজন্য তারা ছুটির দিনেও হরতাল ডেকেছে। যখন কিনা তারা জানে ছুটির দিনে হরতাল হয় না। তারা এই যে হরতাল ডাকলো, এটা মানুষ জানলো, বিদেশিরাও জানলো বিরোধীরা কিছু একটা করছে।’

নিরাপত্তা বিশ্লেষক লে জে (অব) আবদুর রশীদ বলেন, ‘হরতাল অবরোধ ডেকে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে সেটা কীভাবে দুর্বৃত্তের কাজ হয়। হরতাল যারা করছেন তাদের এই দায় নিতে হবে। এধরনের ঘটনা যারা ঘটায় তারা যেকোনভাবে স্বার্থহাসিলের নেশায় মত্ত।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...