শনিবার, ২২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত-৪

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন (ঈগল) প্রতিকের কর্মীদের উপর হামলার ঘটনায় ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে এ ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিনের চার কর্মী আহত হয়েছে।

আহতরা হলেন, বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারক রুবেল (২৮), ফজলুল করিম (৪০), রাসেদুল আবরার (২২)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট জানান, বৃহস্পতিবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতিকের ভোটার স্লিপ বিতরণের সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমানের অনুসারী রিপন, ইমতিয়াজ, অভি, মিনহাজুল, রবি জাবেদ সহ ১০-১২ জনের একটি গ্রুপ হামলা করে। হামলায় আমাদের চার কর্মী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁরা নির্বাচন বানচালের জন্য মিথ্যাচার করছে। স্বতন্ত্র প্রার্থীর লোকদের মধ্যে ঝামেলা হয়েছে। শুধু শুধু নৌকার প্রার্থীর কর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সহিদুল ইসলাম জানান, সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এক পক্ষের সাথে অন্য পক্ষের কমীদের হাতাহাতির কথা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...