শনিবার, ২২ আগস্ট ২০২৬

নির্বাচনে জিতলে স্মার্ট বান্দরবান উপহার দিবো- বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং শেষ নির্বাচনী প্রচারণার জনসভায় গাইলেন “বান্দরবান বদলে গেছে যা দেখি নতুন লাগে” তার সাথে সুর মিলিয়ে গাইলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও হাজারো জনতা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলার ঐতিহাসিক রাজার মাঠে আয়োজিত নৌকার শেষ নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে হাজারো কর্মী সমর্থক। এসময় ৩০০ নং আসনের নৌকার প্রার্থী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে,প্রধানমন্ত্রী হলে বান্দরবান যেটুকু বদলেছে তারছেয়ে আরো বেশি বদলে দিবো।

বীর বাহাদুর বলেন জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের পার্বত্য মানুষের ঠিকানা,আস্থার স্থল,মাদার অফ চিটাগাং হিলট্যাক্স,তিনি এই নির্বাচনে আওয়ামীলীগ কে নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী বান্দরবান জেলা আওয়ামীলীগের দেয়া প্রস্তাব অনুযায়ী ৩০০ নং আসন থেকে আমাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছেন বলে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বান্দরবানবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।

বীর বাহাদুর বলেন আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এই পশ্চাতপদ পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের মানুষ আমাকে সবাই মিলে বিগত সংসদ নির্বাচনে পর পর ৬ বার নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছে।

তিনি বলেন আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ৭ম বারের মতো ৩০০ নং আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপহার দিতে পারলে এটাই হবে সবচেয়ে বড় সফলতা।

বীর বাহাদুর বলেন ৭ টি উপজেলা,৩৪ টি ইউনিয়ন, দুইটি পৌরসভা নিয়ে বান্দরবান জেলায় এই সরকারের আমলে আমার প্রত্যেকটি উপজেলায় বিদ্যুৎ পৌছে গেছে,যোগাযোগ ব্যবস্থায় হয়েছে আমুল পরিবর্তন, প্রত্যেক উপজেলা ৫০ আসন বিশিষ্ট আধুনিক হাসপাতাল গড়ে উঠেছে,ফায়ার সার্ভিস স্টেশন, স্কুল,কলেজ গড়ে উঠেছে,মসজিদ, মন্দির, ক্যাং,গীর্জা থেকে শুরু করে এমন কোন কিছু আর বাকি নেই যে উন্নয়ন বাকি আছে।যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে নি সেখানে সরকার বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেছে,গৃহহীন দের দুইশতক জায়গা সহ গৃহ প্রদান করেছেন।

তিনি বলেন এই বান্দরবান আমার পরিবার এই বান্দরবানের উন্নয়নের জন্য সকলে মিলে দল মত নির্বিশেষে কাজ করে যাবো,নির্বাচনে জয়ি হয়ে সংসদে গেলে পার্বত্য অঞ্চলের জন্য যত রকম উন্নয়ন পরিকল্পনা হবে আমি একটাও হাতছাড়া করবো না।স্মার্ট বাংলাদেশের স্মার্ট জেলা বান্দরবান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিবো।

নির্বাচনী জনসভা শেষে বীর বাহাদুর উশৈসিং হাজারো দলীয় নেতৃবৃন্দ,কর্মী সমর্থকদের নিয়ে বান্দরবান জেলা সদরের প্রধান সড়ক গুলো নির্বাচনী মিছিল করেন এবং আগামী ৭ই জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বান্দরবানে আওয়ামীলীগের এই আসনকে ৭ম বারের মতো জয়ি করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণা, জনসভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা,সিনিয়র সভাপতি আবদুর রহিম চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র সামশুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...