মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: জেলা প্রশাসক

আইনশৃঙ্খলা বাহিনীর ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে নেয়া হবে ভোটের প্রাথমিক ফলাফল

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়। আইনশৃঙ্খলা বাহিনীর ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ভেরিফাইড হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর মাধ্যমে বান্দরবানের দুর্গম এলাকার ভোটকেন্দ্র গুলো থেকে প্রাথমিকভাবে ভোটের ফলাফল সংগ্রহ করে তা বেসরকারি ভাবে নির্বাচন কমিশনে প্রদান এবং ঘোষণা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে ব্রিফিং কালে সাংবাদিকদের এ তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।

রিটার্নি কর্মকর্তা আরো জানান, জেলার দুর্গম গুরুত্বপূর্ণ ৮১ টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে,আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি,যেখানে বিজিবি মোতায়েন থাকবে।

তিনি জানান, অপারেশন উত্তোরনের আওতায় সেনাবাহিনী ইতিমধ্যে পার্বত্য বান্দরবানে তাদের কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলার দায়িত্বে পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং এক জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল কেন্দ্রেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরো জানান, বান্দরবানে মোট ভোটকেন্দ্র ১৮২ টি, যার মধ্যে ১২ টি হেলিসোটি কেন্দ্র, ইতিমধ্যে উপজেলাগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো সম্পন্ন করা হয়েছে। বান্দরবানে গুরুত্বপূর্ণ ১৩৭ টি ভোটকেন্দ্র এবং ৪৫ টি সাধরণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ২২ টি মোবাইল টিম মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে বিজিবির ৪২ প্লাটুন, পুলিশের প্রায় বারশ সদস্য এবং অঙ্গিভুত আনসার বাহিনীর একুশ শত আশি সদস্য নিয়োজিত আছে,পাশাপাশি সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী দুইজন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কোন কাজ করেনি। অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সাধারণ ভোটাররা যেনো ভোটকেন্দ্রে ভোট প্রদানে আসতে পারে,তাদের যাতায়াত এবং ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তার জন্য সকল পদক্ষেপ গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

সাধারণ ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে ভোটকেন্দ্র আসবেন এমনটাই প্রত্যাশা করছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ২ জন প্রার্থী, এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এবং বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, অপরদিকে জাতীয় পার্টির লাঙ্গল এর প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।

জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...