বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বান্দরবানে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান সদর উপজেলা সহ ৭ টি উপজেলায় সচ্ছ ব্যালট বাক্স,ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শেষ করেছে জেলা নির্বাচন কার্যালয়।

জেলা নির্বাচন কার্যালয়ের সুত্রে জানানো হয় এরই মধ্যে সকল উপজেলায় ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার,ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম বুধবার ( ৩ জানুয়ারি) সকালে বিতরণ করা হয়েছে এবং এ সকল নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিন অর্থাৎ আগামী ৬ জানুয়ারি তারিখে স্ব স্ব কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে,বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।এদিকে নির্বাচন চলাকালীন নির্বাচনী যে কোন সহায়তার জন্য জরুরী সেবা ৯৯৯ ব্যবহারের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বান্দরবান জেলা নির্বাচন কার্যালয়।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৫০ প্লাটুন বিজিবি সদস্য, সেনা সুত্রে জানানো হয় সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনে মাঠে থাকবে সেনা সদস্যরা।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় মোতায়েন থাকবে এক হাজার চারশত পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।

এদিকে জেলা প্রশাসক,ও রিটার্নিং অফিসার শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে, নির্বাচন সংক্রান্ত তথ্যাদি আদান-প্রদানের জন্য আগামী ৪ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।নির্বাচন সংক্রান্ত সার্বক্ষণিক সেবা প্রদান কারা হবে উক্ত কন্ট্রোল রুম থেকে।

জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে জেলা সদর ও উপজেলা গুলোতে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত সচেতনতা মূলক মাইকিং অব্যাহত আছে।

বান্দরবান-৩০০ আসনে মোট ১৮২টি ভোট কেন্দ্র, তার ম‌ধ্যে সাধারণ কেন্দ্র ৫১ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩১‌টি এছাড়া,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবানে দুর্গম ১২ টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহ মোজাহিদ উদ্দিন।

এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ২ জন প্রার্থী, এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এবং বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, অপরদিকে জাতীয় পার্টির লাঙ্গল এর প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।

জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...