মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম নিউজ ডটকম

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে— রাজেউন)। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার হাজী বাড়িস্থ নিজগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্য মন্ত্রী তার শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী সিরাজুল ইসলাম চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বে সাথে পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরআগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভার মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ, এবং বাদে আছর হাজীবাড়ি মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...