সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও সংসদ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিগত ১৫ বছরে টানেল -পদ্মা সেতু, মেট্রো রেলের মতো মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যা অন্য কোন সরকার সাহস দেখাতো না।
স্থানীয় প্রসঙ্গ টেনে এনে তিনি আরো বলেন, ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। যে টুকু হয়েছে, দুর্নীতির মাধ্যমে হরিলুট করা হয়েছে।
মাইজভান্ডারী আরো বলেন, এসব বিষয় নিয়ে প্রধানন্ত্রীর সাথে বলেছি। তিনি সবকিছু অবগত হয়েছেন। আশাকরি ফটিকছড়ির উন্নয়নে মানুষ এবার একতারাকে বেচে নিব।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে একতারা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
হাজারো নেতা কর্মীর অংশগ্রহনে একাধিক পথসভায় বক্তব্য রাখেন সুপ্রিম পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
