শনিবার, ১৬ মে ২০২৬

পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর উন্নয়ন করেছেন শেখ হাসিনা: দীপংকর তালুকদার

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চিৎমরমের দূর্গম এলাকা সহ পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বিদ্যুৎ গিয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান হয়েছে। তাই আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে আপনারা অব্যাহত রাখবেন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের বাজার সংলগ্ন রেস্ট হাউসে চত্বরে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী দীপংকর তালুকদার একথা বলেন।

নির্বাচনী প্রচারণা সভাটি জনসমুদ্রে রুপ নেওয়ায় তিনি সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করার আহবান জানান।

চিৎমরম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির  আয়োজনে অনুষ্ঠিত প্রচারনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল  আলম চৌধুরী  এবং উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিচিং মারমার সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, সহ সভাপতি দীপ্তিময় তালুকদার ও বির্দশন বড়ুয়া,  রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াশিংটন চাকমা,  অংহ্লাচিং মারমা ও লুৎফর রহমান , কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ বাবুল, সাংস্কৃতিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো: সামসুল আলম,  ১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা থোয়াই অং মারমা, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী সহ রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ,  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি উক্যসাই মারমা।

এর আগে তিনি ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনা করেন।

এদিকে, দীপংকর তালুকদার মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট নিউমার্কেট  এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগনই সকল ক্ষমতার উৎস। তাই আগামী ৭ জানুয়ারি জনগনই নির্বাচন করবেন কে ক্ষমতা যাবে। তিনি আরোও বলেন, বিএনপি নির্বাচনে ভরাডুবি জেনে নির্বাচন বর্জন করেছে।

৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৭, ৮ ও, ৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি এই প্রচারণা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহআলম চৌধুরী।

এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি একই দিন বিকেলে কাপ্তাই ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নতুনবাজার এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর এতে সভাপতিত্ব করেন। এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি ওয়াগ্গা ইউনিয়ের শিলছড়ি বাজারে পথসভায় বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...