মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুলশীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন: দুই নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশীতে ময়লা ফেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করেছে। তারা হলেন- আনু বেগম (৪০) ও তৈয়বিয়া (২৬)।

রোববার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার লালখান বাজার মতিঝর্ণা ৫ নম্বর লেইনে এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান।

তিনি বলেন, ‘মতিঝর্ণা এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক নামে এক বৃদ্ধ নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনু বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এরপর ডবলমুরিং থেকে গ্রেফতার করা হয় তৈয়বিয়া নামে আরেক নারীকে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...