শনিবার, ১৬ মে ২০২৬

মিরসরাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো: নৌকার প্রার্থী রুহেল

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

‘এমপি নির্বাচিত হলে আমি সপ্তাহে দু’বার মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো। যোগ্য জনপ্রতিনিধি হতে হলে মানুষের সাথে মিশতে হবে। উন্নয়ন হবে; তা অবশ্যই টেকসই উন্নয়ন হতে হবে। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন। আমিও থাকবো।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) ভোটারদের উদ্দেশ্য এমন প্রতিশ্রুতি দেন।

সোমবার (১ জানুয়ারী) দিনব্যাপী ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন।

মাহবুব উর রহমান রুহেল আরো বলেন, ‘মিরসরাইতে তৈরী হচ্ছে দেশের সর্বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। তরুণদের জন্য আমি মিরসরাইতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো। সেখানে তরুণ বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের চেষ্ঠা করবো। শিক্ষিত তরুণদের জন্য মিরসরাইতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। যাতে মিরসরাইয়ের কোন সন্তান পিছিয়ে না থাকে। মিরসরাইকে মাদকমুক্ত করবো। মাদকের বিরুদ্ধে মিরসরাইতে জিরো ট্রলারেন্স ঘোষণা করবো। মিরসরাইতে নৌকার প্রার্থী বিজয়ী না হলে সকল উন্নয়ন বাধাগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান মোঃ এমরান উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমিনুর রহমান রুমেল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা ফাহিম উল হুদা সহ নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...