শনিবার, ১৬ মে ২০২৬

পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের হাতে নতুন বই

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

সারাদেশের মতো পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হচ্ছে বই উৎসব।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উৎসবে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা সহ শিশুদের হাতে নতুন বই তুলে দেন পাজেপ চেয়ারম্যান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিষয়ক আহবায়ক প্রফেসর নীলোৎপল খীসা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার প্রাথমিক পর্যায়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট শিক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৪ শ ২৪ জন। বাংলা ও ইংরেজি মাধ্যম এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার সহ প্রাথমিক সব শিক্ষার্থীরা শতভাগ পাঠ্যপুস্তক হাতে পেয়েছেন। তবে মাধ্যমিক পর্যায়ে ২৭ হাজার ২ শ ৮৪ জন শিক্ষার্থীদের জন্য ১২ লাখ পাঠ্যপুস্তকের চাহিদা থাকলেও এখনও পাওয়া গেছে ৭ লাখ পাঠ্যপুস্তক।

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহ কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...