মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে নতুন বই পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থীদের

৩০ বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী পেলো মারমা ভাষার বই

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

বছরের শুরুতে নতুন বই পেয়ে খুশীতে আত্মহারা কাপ্তাইয়ের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বই, নতুন ঘ্রান, এ যেন শিশুদের জন্য একটি উৎসব। নতুন বই পেয়ে সকলের বাঁধ ভাঙা উচ্ছাস দেখে মনে হয় “আহা কি আনন্দ আকাশে বাতাসে”।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, পৃথিবীর এমন কোন দেশ নাই, যেখানে বছরের প্রথমদিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এটা শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে। আজ একটি উৎসব এর দিন।

কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধীক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির এর সঞ্চালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, স্কুল পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিকে, চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। এসময় তিনি বলেন, বছরের শুরুতে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ করা বিশ্বের ইতিহাসে বিরল। যা সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতার কারনে।

বই বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সঞ্চালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই খোকন সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসব এর উদ্বোধন করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল এর সভাপতিত্বে এসময় কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

প্রাথমিক স্তরে বাংলা ভার্সনের বইয়ের পাশাপাশি কাপ্তাই উপজেলার ৩০ টি বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণীর মারমা ভাষার দুই সহস্রাধিক শিক্ষার্থীদের তাদের মাতৃভাষায় শিক্ষার জন্য মারমা ভাষায় বই বিতরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

কাপ্তাই উপজেলা ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...