চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ ডিসেম্বরের) রাতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, চান্দগাঁও থানার মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম পলাতক ছিলেন। গতকাল রাতে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে।
