চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ রবিউল আলম সমির (৩৮) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে মগধরা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় ১৯জনের বিরুদ্ধে করা মামালার আসামি রবিউল আলম সমির। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত ২টার সময় তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
