শনিবার, ২২ আগস্ট ২০২৬

ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মিশন আজ পূর্ণ হয়েছে: জাবেদ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। তিনি গত ১৫ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে, গর্ব করার মতো অবস্থানে নিয়ে এসেছে। আজকে বাংলাদেশ স্বনির্ভর। ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মিশন আজ পূর্ণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। বাংলাদেশের মানুষ স্মার্ট জনগণ হয়েছে। টানেলের প্রথম উপকারভোগী আনোয়ারাবাসী। শহরের মানুষের বিমানবন্দর যেতে যত সময় লাগে তার চেয়ে অর্ধেক সময়ের মধ্যে আনোয়ারার মানুষ বিমানবন্দরে পৌঁছে যাচ্ছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় তৈলারদ্বীপ এরশাদ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বারখাইন ইউনিয়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। বারখাইনের মানুষ দুঃসময়ে নৌকার পক্ষে ছিলো। উন্নয়নের কারণেই আজ মানুষ নৌকার পক্ষে অবস্থান নিয়েছে। চরম দূর্দিনে বারখাইনের মানুষ আমাদের পাশে ছিলেন৷ সেই সময়কার কথা আমি এবং আমার পরিবার সবসময় মনে রাখে। আমার বাবা সবমসময় আপনাদের পাশে ছিলেন আমিও আছি।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আগে ভাই-বোনের সম্পত্তি খেয়ে ফেলতো, বোনের সম্পত্তি নিয়ে ফেলতো। তাই আমি বর্তমান এবং ভবিষ্যত ঠিক করে যাওয়ার জন্য “দলিল যার জমি তার” আইন করেছি। কেউ অন্যায়ভাবে কারো জায়গা দখল করলে ৭ বছরের জেল। আমি থাকাবস্থায় এই আইনগুলো করে গেছি। নিজের নামে কেউ ৬০বিঘার চেয়ে বেশি জমি রাখতে পারবে না। ভূমি মন্ত্রণালয়কে একটা নিয়মনীতির মধ্যে নিয়ে এসেছি।

এসময় বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম.আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দীন খালেক শাহজী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...