মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের ইশতেহার উন্নয়ন পরম্পরার রুপরেখা: ড. আতিউর রহমান 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে বাংলাদেশের উন্নয়ন পরম্পরার রূপরেখা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের ইশতেহার- স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. আতিউর রহমান বলেন, এই ইশতেহার নিঃসন্দেহে আমাদের উন্নয়নের পরম্পরার গল্প। বঙ্গবন্ধু কন্যার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। তবুও তিনি গত ১৫ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নিত হওয়ার গল্প এবারের ইশতেহার। এটা শুধু গল্পই নই এর মাঝে রুপরেখাও আছে। একই সঙ্গে কোথায় কোথায় চ্যালেঞ্জ আছেও তাও তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বাজারে দ্রব্যমুল্য বাড়ার কথা হচ্ছে, কিন্তু একই সময়ে পাশ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে তা বলা হচ্ছে না।’ তরুণদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন , তরুণরা যেন ভোট দিতে যায়। ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিতে গেলেই দেশটা সুন্দর হয়ে উঠবে।’

এবারের ইশতেহার বাস্তবায়ন হলে দেশের ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে উল্লেখ করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে কৃষিতে যেসব প্রযুক্তি নিয়ে এসেছে তার মাধ্যমে দেশে কৃষি বিপ্লব হয়েছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

আলোচনা সভার শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এবং আশপাশের এলাকায় তরুণ প্রজন্মসহ সব শ্রেণী পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ‘গো ভোট’ ক্যাম্পেইন করেন আলোচকেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...