চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার পশ্চিম খুরসীয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসীয়া চীপছড়ি আবুল কাশেমের ছেলে মো. রোকন ও কক্সবাজারের টেকনাফ থানার উত্তর নয়াপাড়া মো. সিরাজুল হক।
র্যাব জানায়, অভিযানে তাদের হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি রয়েছে বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রান্নাঘর থেকে তাদের নিজ হাতে বের করে দেয়া দেশীয় তৈরি ২ টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধারসহ আসামিদের আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক ব্যক্তিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র অস্ত্র তৈরি ও মজুত করেছিল। এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
