মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঘুরে দাঁড়াচ্ছে কাপ্তাই পর্যটন শিল্প: ছুটির দিনে পর্যটকে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

হরতাল অবরোধের খরা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রাঙামাটির কাপ্তাই পর্যটন শিল্প। বছরের শেষে সাপ্তাহিক ছুটির দিনে  রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আনোগোনায় মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র।

গত শুক্রবার (২৯ ডিসেম্বর) এবং শনিবার (৩০ ডিসেম্বর) কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, পর্যটকে ভরপুর সব পর্যটন কেন্দ্র।  কোথাও তিল ধরনের ঠাঁই নেই।

গত শুক্রবার বেলা ২ টায় কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালী রেস্টুরেন্ট এন্ড পড হাউজে গিয়ে দেখা যায় পর্যটকের উপচে পড়া ভীড়। এসময় এই পর্যটন কেন্দ্রে কথা হয় চট্রগ্রাম শহর হতে আসা সোহেল – নীনা দম্পতির সাথে।  তাঁরা বলেন,  প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন কেন্দ্রটি দেখতে স্বপ্নের মতো। থাইল্যান্ডের পড হাউজের আদলে তৈরি এখানকার পড হাউজ গুলো দেখতে মন জুড়ে যায়।

এই পর্যটন কেন্দ্রের পরিচালক কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন বলেন,  গত ২৮ ডিসেম্বর হতে নতুন বছরের ২ জানুয়ারি পর্যন্ত আমাদের ১৫ টি কটেজ বুকিং। অনেকে রুম চেয়েছে কিন্তু দিতে পারছি না। প্রতিদিন এই পর্যটন কেন্দ্রে শত শত পর্যটক ভীড় করছেন।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেষে অবস্থিত আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্কে শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ টায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে।

এসময় ৫০ জনের একটি দল নিয়ে এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসেছেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার রনি চক্রবর্তী। তিনি বলেন, পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে এই পর্যটন কেন্দ্রে (শুক্রবার) বেড়াতে এসেছি। কর্ণফুলীর নদীর কোল ঘেঁষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি দেখতে খুবই সুন্দর।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পরিচালিত এই প্রশান্তি পার্কের দায়িত্বশীল কর্মকর্তা কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, সাপ্তাহিক ছুটির দিনে এই বিনোদন কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টে শনিবার (৩০ ডিসেম্বর) গিয়ে দেখা যায়, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভীড়। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন বেড়াতে। তাদের একজন রাউজান এলাকার বাসিন্দা আবু ইউসুফ। কথা হয় তাঁর সাথে। তিনি বলেন, আমাদের ২০ জনের টিম নিয়ে সকাল সকাল বেড়াতে এসেছি। কর্ণফুলি নদীর ধারে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি খুবই সুন্দর। প্রকৃতির অপরুপ সৌন্দর্য মন্ডিত কর্নফুলি নদীর পাশে অবস্থিত এই বিনোদন স্পটে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেছে। যা আমাদের ভ্রমনকে আনন্দদায়ক করেছে।

কাপ্তাই নৌবাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর ও লেকভিউ, শিলছড়ি বনশ্রী পর্যটন সহ কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায় হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত বিনোদন কেন্দ্রগুলো।

কাপ্তাই ফোরামের এডমিন এবং কাপ্তাই পর্যটন শিল্প নিয়ে কাজ করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, বিএনপি সহ সমমনা দলের হরতাল এবং অবরোধে কাপ্তাই পর্যটন শিল্পে গত ২ মাস মন্দাভাব চলছিল। কিন্তু বছরের শেষের দিকে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। যা আমাদের পর্যটন শিল্পের জন্য সুখকর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...