বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাজারে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণ: আহত ১

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে  বন্যহাতির আক্রমণে চাইসুই অং মারমা(৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাইছড়ি  এলাকায় এ ঘটনা ঘটে।

৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তি জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা। তিনি সহ আরোও কয়েকজন সঙ্গী সহ ভোরে চিৎমরম সাপ্তাহিক  বাজারের দিকে আসছিলেন।  সেই সময় পথেমধ্যে তাঁরা হাতির আক্রমণের স্বীকার হন। এ সময় চাইসুই অং মারমাকে হাতিটা  আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরও পড়ুন হাতির আক্রমণে যুবক আহত

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যাক্তিকে শনিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কাপ্তাইয়ে হাতির আক্রমণে শিক্ষার্থীর মৃত্যু

প্রসঙ্গত: গত বুধবার (২৭ ডিসেম্বর)  কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের   সীতাপাহাড় মারমা পাড়ার  কলাবাগানে বন্যহাতির আক্রমনে  অংশেহ্লা মারমা(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন,  যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার যেই ছেলেটিকে আক্রমন করেছে  এবং আজ( শনিবার)  যেই এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে, দুই এলাকা পাশাপাশি।  হাতির দলটি এই মুহূর্তে ঐ এলাকায় অবস্থান করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...