বান্দরবানের আলীকদম উপজেলায় মোছাঃ রুমা আক্তার (২৬) নামে এক যুবতীকে ৩০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আলীকদম উপজেলায় র্যাব-১৫ এর কোম্পানী কমান্ডার এডিশনাল এসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকা হতে সাংবাদিক মমতাজ (সভাপতি আলীকদম প্রেস ক্লাব) এর বাড়ি হতে সাংবাদিক মমতাজের ছোট ভাই নজরুল ইসলামের গরুর গোয়াল ঘর হতে ৩০ হাজার পিস ইয়াবা সহ মোছাঃ রুমা আক্তার কে গ্রেফতার করা হয়।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার খবর পেয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ভাই রুহুল আমিন বাড়ি হতে পালিয়ে যায়।
র্যাব-১৫ মিডিয়া উইং এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
