মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রচারণার সময় এমপি নদভী কন্যা ও সহকর্মীদের বিরুদ্ধে নগদ টাকা বিলির অভিযোগ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে নগদ অর্থ বিতরণের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব এ অভিযোগ দেন।

অভিযোগ থেকে জানা যায়, নদভীর পক্ষে নির্বাচনী প্রচারকালে তাঁর কন্যা ও সহকর্মীগণ বিভিন্ন স্থানে নগদ অর্থ বিলি করে ভোটারদের প্রভাবিত করছেন। এমনকি ধর্মগ্রন্থ ছুঁয়ে নগদ অর্থ বন্টনের মাধ্যমে শপথ করানোর কথা বলেও ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা চালাচ্ছেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরণের অসুস্থ প্রবণতা আরও বৃদ্ধি এবং নির্বাচনের আগের রাতেও নগদ টাকা বিলানো হবে বলেও নদভী বলে বেড়াচ্ছেন। এছাড়া এ প্রবণতা দ্রুত সময়ে বন্ধ না হলে, নির্বাচনী পরিবেশ বিনষ্টের আশংকা করছেন মোতালেব।

অভিযোগের ব্যাপারে ড. আবু রেজা নদভী বলেন, আমার মেয়ের হাতে কোন টাকা দিই নাই। মোতালেব টাকা বিতরণের যে ছবি দেখাচ্ছে তা আমার প্রচারণার সময় কোন এনজিও সংস্থার কর্মী সেখানে তাদের ঋণের টাকা আদায় করছিল।

নদভী বলেন, আমি নয় মোতালেব যে নিজে টাকা বিতরণ করছেন এমন প্রমাণ আমার রয়েছে।

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...