বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় বান্দরবানবাসী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সকাল থেকেই সাজ সাজ রব বান্দরবান জেলার ঐতিহাসিক রাজার মাঠ প্রাঙ্গনে,লাগানো হয়েছে বৃহৎ আকারের ৩ টি টিভি স্ক্রিন,সাজানো হয়েছে প্যান্ডেল,বসানো হয়েছে ২৫ হাজার চেয়ার।মাঠের চারপাশে ভিড় জমতে শুরু করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

আজ বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর )বিকেল ৩ টায় ঐতিহাসিক রাজার মাঠে হাজারো মানুষ জড়ো হবেন।   পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বার্তা দিবেন সেটাই এখন অপেক্ষার পালা?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে সরাসরি যুক্ত হবেন ঐতিহাসিক রাজার মাঠের এই জনসভায়। প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দিবেন এটাই এখন সকলের উৎসাহের কেন্দ্রবিন্দু।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ জানান সর্ববৃহৎ এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবে জেলার ৭ টি উপজেলার আওয়ামীলীগ কর্মী সমর্থক সহ হাজারো জনসাধারণ।

বান্দরবানবাসী অপেক্ষায় আছেন প্রিয় নেত্রী কি বার্তা দিবেন পার্বত্যবাসীর জন্য।

এদিকে জনসভায় উপস্থিত থাকবেন বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এছাড়াও জেলা আওয়ামীলীগ, সকল উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এই বৃহৎ জনসভায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...