আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকায় ৮ মামলায় ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চাতরী চৌমহনী টানেল প্রবেশ মুখে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, সড়ক পরিবহন আইনে এ জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়কে বেপরোয়া গতিতে গাড়ি পরিচালনা না করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
