খাগড়াছড়ির পানছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেট জীপের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পুরাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশাচালকের নাম জানা যায়নি। এ ঘটনায় প্রাইভেট জীপের চালক ডা. রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়েছেন। পানছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ডা. রাজেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্মরত ছিলেন।
