শনিবার, ২২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে কুকুরের কামড়ে আতঙ্ক ১০ জন আহত

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের অন্তত ১০ জন নারী-শিশু আহত হয়েছে।

শনিবার ( ২৩ ডিসেম্বর) উপজেলার ৪নম্বর ধুম ইউনিয়নের নাহেরপুর বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত পালাক্রমে কুকুরের আক্রমনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আহতরা হলেন নিহার বালা দাশ (৫৫), ফেয়ারা বেগম (৫৬), আফনান বিন আয়ান (৩), জাবেদুল ইসলাম (১০),জান্নাতুল ফেরদাউস (২৩), আসলাম খান (১২) ও আফরোজ জেরিন (৭)।

অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান বলেন, শনিবার সকাল থেকে হটাৎ করে আমার ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০জন নারী-শিশু আহত হয়েছে। কুকুরের আক্রমনে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন,ধুম ইউনিয়নে কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি একজন আমাকে জানিয়েছেন। আমি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি এবং কুকুরটিকে না মেরে অন্যত্র তাড়িয়ে দেওয়ার জন্য বলেছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান,কুকুরের কামড়ে আহত হয়ে ৫জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া দেওয়া হয়। শারীরিক অবস্থা গুরুত্বর না হওয়ায় আহত সবাই বাড়ি ফিরে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...