মিরসরাইয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনের ব্যানার পোস্টার লাগাতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার(২৩ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপর এলাকায় এ ঘটনায় ঘটে।
এতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মীর আবুল বশরকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় জোরারগঞ্জ পরাগলপুর এলাকায় আবুল বশর নামে এক ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভবিষ্যতে আর আচরণ বিধি লঙ্ঘন করবেন না মর্মে অঙ্গীকার করেন। সবাইকে আচরণ বিধি মেনে চলার অনুরোধ করা হয়।
