শনিবার, ২২ আগস্ট ২০২৬

ফেসবুকে মৃত ঈগল পাখির ছবি পোস্ট, ২০ হাজার টাকা জরিমানা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

ফেসবুকে মৃত ঈগল পাখির ছবি পোস্ট করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে সাতকানিয়ায় এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এন.এন. জামিউল হিকমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উক্ত জরিমানার আদেশ প্রদান করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামের নছরুল কবিরের পুত্র মাঈনুদ্দিন হাসান (২৪), তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি মৃত ঈগল পাখির ছবি পোস্ট করে ‘ঈগল পাখিটির জন্য কষ্ট হচ্ছে ‘ বলে পোস্ট দেন।

ক্যাপশন দেন- “ঈগল পাখিটির জন্য কষ্ট হচ্ছে”। এর প্রেক্ষিতে ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিষয়টি রিটার্নিং অফিসার, চট্টগ্রাম এর নজরে আনেন।এর প্রেক্ষিতে রিটার্নিং অফিসারের নির্দেশনায় অভিযুক্ত ব্যক্তিকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সাতকানিয়ায় তলব করা হয়।

অভিযুক্ত যুবক স্বশরীরে হাজির হলে বন্য প্রাণী হত্যা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রতীক ‘ঈগল’ এর সমর্থকদের প্রতি অবজ্ঞাসূচক ইঙ্গিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অপরাধে কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে তার ব্যাখ্যা চাওয়া হয়।

জবাবে তিনি লিখিত বক্তব্য দাখিল করেন এবং কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুক থেকে পোস্টটি ডিলেট করেন। ভবিষ্যতে এহেন কার্যক্রম থেকে বিরত থাকার ও নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর একইদিন রাত আনুমানিক ১২ টার সময় অভিযুক্ত মাঈনুদ্দিন হাসান তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পুনরায় লাইভে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি উষ্কানিমূলক এবং নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে অগ্রহণযোগ্য বক্তব্য প্রচার করেন। যা দ্বিতীয় বারের মত আচরণ বিধি লংঘনের অপরাধে ২১ ডিসেম্বর সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মাঈনুদ্দিন হাসানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এবিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন , ছোটখাটো বিষয় থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই কেউ কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক নিয়ে উষ্কানিমূলক বক্তব্য দিলে, নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে অগ্রহণযোগ্য বক্তব্য প্রচার করলে তাঁকে আইনের আওতায় নিয়ে আসা হবে।নির্বাচনী আচরণবিধি লংঘনে কোন ছাড় নয়, আমরা কঠোর অবস্থানে থাকব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...