শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম ১

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর নৌকা প্রার্থীর অনুসারীদের হামলার অভিযোগ

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এক সমর্থকের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের অনুসারীদের বিরুদ্ধে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই সমর্থকের নাম দিল মোহাম্মদ অপু (২২)। সে একই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গিরের সন্তান।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট জানান, মোহাম্মদ অপু শুক্রবার সকাল থেকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের পোস্টার লাগানোর কাজ করছিল। খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে ইউসুফ, রিয়াজ, রাকিব, ফারুখসহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপুর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে কিছুদূর আসার পর আবারও নৌকা প্রার্থী সমর্থক আরেক দলের হামলার শিকার হন। গুরুত্বর আহত দিন মোহাম্মদ অপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, এর আগেও নৌকা প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং খৈয়াছড়া ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। আমাদের কর্মীদের এলাকা ছাড়া করছে, নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়াসহ কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে।

হামলার বিষয়টি অস্বীকার করে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব বলেন, বিএনপির কয়েকজন কর্মী স্বতন্ত্র প্রার্থীর পোষ্টার লাগানোর সময় আমাদের কয়েকজন কর্মীর সাথে হাতাহাতি হয়েছে। আমার নেতৃত্বে হামলার বিষয়টি সঠিক না।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি তদন্ত দ্বীপদেশ রায় জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...