শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলত শওকত , ফটিকছড়ি

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা করেছে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ফারুকীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’ লীগ নেতা সেলিম উদ্দিন ও যুবলীগ নেতা ফারক রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া, অধ্যাপক মৃনাল কান্তি বড়ুয়া, সাবেক ছাত্রনেতা খোরশেদ হোসেন মিল্লাত, ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়ুয়া, ব্যবসায়ী আবু তাহের জসীম, জিন্নাত আলী, জাকারিয়া জকু,কদর আলী মেম্বার,আবছার তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল চৌধুরী, ডা. জসীম উদ্দিন,ইঞ্জিয়ার শহীদুল্লাহ, মো. আনোয়ার, দিদারুল আলম মুন্না, আব্দুল কুদ্দুস, মীর মোরশেদ, জয়নাল আবেদীনসহ স্থানীয় ছ নেতৃবৃন্দ।

সভায় স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব বলেন নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে বাঁধা নেই। তাই জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। তিনি দৃঢ় কন্ঠে বলেন মানুষ লাইন ধরে ভোট দিতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...