বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ সম্পন্ন হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়া ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আওয়ামীলীগ, আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি সতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, তৃণমূল বিএনপিসহ ৫ জন প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: শাহনেওয়াজ রাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫ জন প্রার্থীর দেয়া বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: হারুনুর রশীদ মাতব্বর, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনিও অরো বলেন, প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে (৫-১০) ডিসেম্বর এর মধ্যে অভিযোগ দেয়া যাবে এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ আসনে একক ভাবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ৪ বার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে আসন পূর্ণারুদ্ধারে রাঙ্গামাটি আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে আরেক হেভওয়েট প্রার্থী সাবেক এমপি ও আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার একক ভাবে নির্বাচন করছেন। তিনি ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

পার্বত্য জেলা রাঙ্গামাটির আসনটিতে বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে এবার লড়াই হবে দ্বিমুখী। যা আওয়ামী লীগ ও জেএসএস’র মধ্যে লড়াই হবে। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৬ হাজার ৯৭৩জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৮৯জন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...