বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মাদক ও পরিবেশের ব্যাপারে কোন ছাড়া দেওয়া হবে না: রুহেল

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মিরসরাইয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।

মতবিনিময় সভায় তিনি পরিবেশ সুরক্ষা ও মাদক নির্মূল প্রধান চ্যালেঞ্জ জানিয়ে ভবিষ্যতে স্মার্ট মিরসরাই গড়ার পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম হোটেল পেনিনসুলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর সার্বিক তত্ত্বাবধানে সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশ আওয়ামী লীগের মাহবুব উর রহমান রুহেল নিজের স্মার্ট মিরসরাই গড়তে তার পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৪ বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। তার পদাংক অনুসরণ করে আমার রাজনীতিতে আসা। ২০ বছর ধরে আমি মিরসরাইয়ের আনাচে-কানাচে ঘুরে মানুষের সাথে মিশে মাদকবিরোধী জনসচেতনতা ও পরিবেশ সুরক্ষায় যুবসমাজের মাধ্যমে কাজ করেছি।

সামাজিক দায়বদ্ধতার কারনে মিরসরাই বাসির দুঃখ দূর্দশা অনুধাবন করে সমাধানের জন্য বাবার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা ৪ ভাই বোন কখনো রাজনীতি করবো এমপি হবো এ রকম কোন পারিবারিক সিদ্ধান্ত ছিলো না। এই ৫৪ বছরে আমার বাবা অনেক উন্নয়ন কাজ করেছেন।

মিরসরাইয়ের জনগণ বাবাকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত করে অনেক সম্মান দিয়েছেন। এখন তিনি বাধ্যক্যে এসে নির্বাচন না করার ঘোষণায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় স্মার্ট মিরসরাই গড়ার জন্য আমাকে উপযুক্ত মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছেন।

উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে আশা করছি আগামী ৭ জানুয়ারি জনগন নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়ী করবে। তিনি আরো বলেন, যদি আমি এমপি নির্বাচিত হই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিবো।

কারণ মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের প্রশ্নে আমার দলের লোক হলেও কোন ছাড় নেই। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা লক্ষ্য করছি।

চারিদিকে পরিবেশ ধ্বংস করে বনাঞ্চল উজাড়, পাহাড় কাটাার ফলে জীববৈচিত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে।

এদের লাগাম টানা না গেলে জিও পলিটিক্স এর কারনে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বিশ্বের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান গুলো আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বাধাগ্রস্থ হবে।

আমি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ ফোরামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক গভীরের বিষয়ে অবগত আছি। এটি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে আমার।

প্রথমে গুরুত্ব দিবো মিরসরাইয়ের শিক্ষিত দক্ষ যুবকদের কর্মসংস্থানের জন্য। আগামী দিনে মিরসরাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সুপেয় পানির চাহিদা পুরন করা। এটি নিয়ে কাজ করবো।

এ ছাড়া তরুণদের মেধা বিকাশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও বিনোদন ক্রীড়া বন্ধব পরিবেশ গড়ে তুলবো।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাংবাদিক নুরুল আলম, শারফুদ্দীন কাশ্মীর, বিপুল দাশ, এনায়েত হোসেন মিঠু, আজহার মাহমুদ, এম মাঈন উদ্দিন, নাছির উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, রনজিত ধর, রাজিব মজুমদার, ইমাম হোসেন, বাবলু দে, কামরুল হোসেন, দিদারুল আলম, অজয় দাস, রবি করিম, শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...