শুক্রবার, ১৫ মে ২০২৬

নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ১৫ উপ-কমিটি

সাংসদ ওয়াসিকা, কাজী আকরাম ও বিপ্লব বড়ুয়া আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে আরও ১৫টি উপ–কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনার কো–চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে। গতকাল ১৭ নভেম্বর শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান এমপি এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া ১৫টি উপ–কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইশতেহার উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে। সদস্য সচিব তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচন সম্পর্কিত আইন সহায়তা বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য ইউসূফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব করা হয়েছে আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরুকে। নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ–কমিটির সভাপতি করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য লে.কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানকে আর সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য তারানা হালিমকে।

এছাড়া দপ্তর বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ আর সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাম্বাসেডর মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপিকে। লিয়াজোঁ উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলমকে আর সদস্য সচিব করা হয়েছে সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে আর সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য সানজিদা খানমকে। প্রচার ও প্রকাশনা উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক মুখ্য সচিব কামাল আবু নাসের চৌধুরীকে এবং সদস্য সচিব করা হয়েছে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।

মিডিয়া বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে, আর সদস্য সচিব করা হয়েছে সাংসদ মোহাম্মদ আলী আরাফাতকে।

পেশাজীবী সমন্বয় উপ–কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান আর সদস্য সচিব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। আইটি বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক উপদেষ্টা পরিষদের সদস্য মো. হোসেন মনসুর আর সদস্য সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বিদেশি মিশন–সংস্থা বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জমির আর সদস্য সচিব শাম্মী আহমেদ।

সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া উপ–কমিটির আহ্বায়ক সভাপতিমন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু আর সদস্য সচিব সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। অর্থ বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদস্য সচিব শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ধর্ম বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মাওলা নকশবন্দী আর সদস্য সচিব ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।

গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে। কো–চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। তার তিন সপ্তাহ পর হবে ভোট গ্রহণ।

নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরে মতানৈক্যের মধ্যেই বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...