শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চোরাগোপ্তা হামলা করে সরকার উৎখাত করা যায় না: মায়া

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আন্দোলনে যখন জনগণের সম্পর্ক না থাকে, সে যেই হোক তার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আর বাসে আগুন দিয়, চোরাগোপ্তা হামলা করে সরকারকে উৎখাত করা যায় না।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী সতর্ক অবস্থানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ভেসে যাবে।

বিএনপি-জামায়াতের গত ১৪ বছর থেকে একই কথা, শেখ হাসিনা সরকারকে হটাও, সামনের শুক্রবার আমরা ক্ষমতায় যাব, ঈদের পরে ক্ষমতায় যাব, জুমার পর ক্ষমতায় যাব! এভাবে তারা সাড়ে ১৪ বছর কী ১৫ বছর কাটিয়ে দিয়েছে।

ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা বলেন, শেখ হাসিনা সরকার হলো বট গাছ, একে ফেলতে গেলে ওই ধরনের শক্তি দরকার। ২৮ অক্টোবর তারা বলেছিল শেখ হাসিনার পতন হবে, তারা ক্ষমতায় যাবে।

২৮ তারিখে যে প্যাঁদানিটা (মার) খাইছে এখন তাদের খবরই নাই। কোন গর্তে ঢুকেছে তা-ও খুঁজে পাওয়া যায় না। যারা গর্তে ঢোকে তারা মাজাভাঙা দল।

মায়া বলেন, আজকে তফসিল ঘোষণা হবে। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আর দু-একটা বাসে আগুন জ্বালিয়ে তফসিল ঘোষণা পেছাতে পারবে না।

ঢাকা শহরে আমরা আছি। যেহেতু তফসিল ঘোষণা হবে, আনন্দ মিছিল হবে। শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে।

নির্বাচনের জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেই বলেছি আমরা শতভাগ প্রস্তুত। আমরা সবভাবে প্রস্তুত। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের নেতাদের সমন্বয়ে সারা বাংলাদেশ এভাবে শান্তি এবং পাহারায় থাকব। নির্বাচন পর্যন্ত যেন কোনো বানচাল এবং ভণ্ডুল করার চেষ্টা না করে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্ব মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, মো. আওলাদ হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...